বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০১১

কী বোকা আমি, তাই না!

তোমার উচ্ছল হাসির নীচে লুকিয়ে থাকে
পাথর-চাপা কষ্টেরা,
অথচ কী আশ্‌চর্য, দ্যাখো-
ফুটন্ত ফুলটি দেখে ঝরে যাওয়ার বেদনা ভুলেই ছিলাম।
কী বোকা আমি, তাই না!

রোদ রোদ্দুর হাওয়াই মিঠে তোমার কন্ঠে ভীরু পাখির
গানের, নাকি দুরুদুরু বুকের কাঁপন,
ভিজে ওঠা চোখের পাতায় প্রবল শীতের সন্ধ্যা নামে
আমি ভাবি, ওটাই সুখ, সুখের ছবি!
ওকি! কাছে টেনে নিচ্ছো?
অবাক করলে!

ঝর্ণার নাচ তোমার হাতের আঙ্গুলে,
আমার বুকেও কাঁপন তোলে
মাতি জয়োল্লাসে
আর ঝর্ণা আমার চোখটি বুঁজে ভেবে চলে
তার রঙ্গীণ রামধণু আর ফেণাভ হাসির উৎসটি সেই আগের মতই আছে।
তোমাকে বাস্তবতা শেখাই
আর চম্পাদলে রক্তরেখা এঁকেই চলি।

তোমার চোখে জল দেখেছিলাম,
ভেবেছিলাম জলের
অন্য একটি
মানে আছে।
সেই জলকে জানতে চেয়ে
ক্ষণিক পূজোর পালার শেষে-
তোমার ঘ্রাণটি বুকে ভরে
গিয়েছিলাম অচিনপুর।
ফিরে দেখি
জলও নেই।
ছায়াও নেই।

..... কালকূট এর কবিতা..............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন