সোমবার, ৩১ জানুয়ারি, ২০১১

তবে যাইনা একদিন হারিয়..............................।।

হারিয়ে যাওয়া
_________ মাহমুদ ইফতেখার হেলিম

...ক্রমশঃ এই ইচ্ছেটি তীব্র হচ্ছে
কোনদিন যদি হারিয়ে যাই এই গৃহস্থালী ছেড়ে,
ধ্যানমগ্ন মৌনী পাহাড়ের গহ্বরে,
হাওয়া মহলের টানে হাওড়ের জলে,
ধান ক্ষেতে, মরমী জোসনায়,
বাউলের আখড়ায়,
নিঃসঙ্গে নিসর্গে।
কি করবে তুমি?
থানায় জিডি করে নিখোঁজ সংবাদ দিবে?
পীরের কাছে যাবে?
তদবিরে কি ফিরবো আমি?
যদি ফিরি তোমার টানেই ফিরবো

তবে যাইনা একদিন হারিয়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন