বাতাস হলে................................................
বাতাস হলে ,গাছের পাতা নড়ে নদীর জল নড়ে
ছেলেটা নড়লে ,আলোর বিপরীতে ছায়াটা নড়ে ।
বৃষ্টি হলে ,এই শহর ভিজে ঐ শহর ভিজে
মেয়েটা কাঁদলে , চোখের জলে জানলা ভিজে ।
বাতাস হলে ,গাছের পাতা নড়ে নদীর জল নড়ে
...ছেলাটার ফুসফুসে বাতাস ধরেনা
বাধ্যগত ছায়াটা আর নড়েনা ।
বৃষ্টি হলে ,এই শহর ভিজে ঐ শহর ভিজে
মেয়েটা হয়তো আর কাঁদেনা
দক্ষিনের জানলা খোলা হয়না ।
[বাতাস হলে ...শৈবাল]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন