সোমবার, ৩১ জানুয়ারি, ২০১১

শুধু দুঃখের স্রোতে...........................।।

হে ঊদাসী রমণী
তুমি কি গিয়েছিলে কোনদিন
দুঃখের মেলায়?
...সারাক্ষণই মেতে থাক
অজানা কোনো সুখের খেলায়।
বুঝেছো কি কোনদিন
দুঃখের অনুভুতি,
সুখের জন্য করে গেলে
অন্যের কত ক্ষতি।
বুঝতে চাওনি কোনদিন
দুঃখ কেমন হয়,
দুঃখী ঐ মানুষগুলো
কেমনে বেঁচে রয়।
বুঝিতে পারিবে সেদিন
যেদিন দুঃখ তোমার আসিবে,
পাইবে না কোন ঠাঁই,
শুধু দুঃখের স্রোতে ভাসিবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন